গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি….
বাংলাদেশ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা টিনশেড বাড়িটি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাসভবন, যা বর্তমানে ভাড়া দেওয়া ছিল। ওই বাড়িটির পাশেই তার একটি আটতলা ভবন থাকলেও সেটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত হঠাৎ ওই টিনশেড বাড়িতে হানা দেয়। তারা প্রথমে ভাড়াটিয়াদের জোরপূর্বক ঘর থেকে বের করে দেয় এবং এরপর আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন এবং সোয়া ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করলেও বাড়ির মালিকানার বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে পারেননি। তিনি জানান, স্থানীয়দের কেউ কেউ এটিকে সাবেক মন্ত্রীর বাড়ি বললেও অগ্নিকাণ্ডের শিকার বাড়িটি প্রকৃত অর্থে কার, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


