1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


গোপালগঞ্জে আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। এসব প্রতিরোধে আর বসে বসে দেখার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনো সূত্রের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, তিনিও এ ধরনের ঘটনার কথা শুনেছেন। কয়েক দিন ধরে সেখানে এমন পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তবে এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে দেশের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনার নিরাপত্তায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে রয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় অগ্নিসংযোগ ও লুটতরাজ চালানো হবে, সে বিষয়ে আগাম ঘোষণা দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। সরকারের কাছে এ তথ্য না থাকলে তা জানার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদে বিবৃতি দেওয়ার দাবি জানান।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews