1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে পুলিশ সুপারের সরকারি ও ব্যক্তিগত ফোন জব্দ ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস: নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের দিন ধার্য Ukraine’s power supply close to critical as Russian strikes bring darkness and cold মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা ধানমন্ডির বারে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা New York building collapse kills at least two, officials say হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় আর ফিরবে না: বাঘের গালিবাফ

চট্টগ্রামে পুলিশ সুপারের সরকারি ও ব্যক্তিগত ফোন জব্দ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে ডেকে নেওয়া হয়। এরপর তার ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়। নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার্যালয় থেকে ফোন দুটি জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাংগীর তাঁর অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারবেন না। জাহাংগীর আলম কোথায় আছেন জানতে চাইলে তিনি জানান, তিনি যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধু দুটি মুঠোফোন পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামও ফোন দুটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুঠোফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার বিশেষ শাখায় পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, জাহাংগীর আলমের মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। একটি সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর তাঁকে ডেকে নেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews