চাপের মুখে অবশেষে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদত্যাগ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
বিবাহ-বহির্ভূত এবং চীনা নারী গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি পদত্যাগ করেছেন। তার জায়গায় অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন কোম্পানির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস।
এনভিডিয়া এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, তারা এখন স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ দেবেন এবং জেনসেন হুয়াং আর কোম্পানির বোর্ডে থাকবেন না।
চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের গুঞ্জনটি সামনে আসার পর থেকেই চাপে ছিলেন জেনসেন হুয়াং। ৬৩ বছর বয়সী জেনসেন এনভিডিয়ার একজন সহ-প্রতিষ্ঠাতা এবং কোম্পানিটির চতুর্থ সর্বোচ্চ বিনিয়োগকারী।
গুপ্তচরের সঙ্গে সম্পর্ক করার পাশাপাশি এই কোম্পানিরই এক কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ার বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। অবশেষে আজ তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
গতকাল এক প্রতিবেদনে মার্কিন দৈনিক দ্য নিউয়র্ক টাইমস জানায়, জেনসেন হুয়াং কোম্পানিরই এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ জন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা (হেলথকেয়ার) বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কোম্পানির পদক্রম অনুসারে কিম্বার্লি সরাসরি জেনেসেনের অধীনে কাজ করেন।
এনভিডিয়ার অভ্যন্তরীণ মহলেও জেনসেন-কিম্বার্লির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কোম্পানির দুজন সাবেক কর্মী দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত এনভিডিয়ার একটি সম্মেলনের সময় হুয়াং ও পাওয়েলকে একটি হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও রয়েছে বলেও জানিয়েছেন ওই দুই কর্মী। তারা নিজেরা এই ভিডিওটি দেখেননি বলে দাবি করেছেন।
পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে—বিশেষ করে মেডিকেল ইমেজিং ডিভাইসে কোম্পানির চিপ প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত উদ্যোগগুলোর তদারকির দায়িত্বে আছেন।
তারও আগে হুয়াং ওরফে হুয়াং লে নামে এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন। অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গোয়েন্দা, যার লক্ষ্য বা মিশন ছিল যুক্তরাষ্ট্রের অগ্রসর এআই চিপ প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ।
গত মাসে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছিল যে, হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ রয়েছে, তিনি এনভিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন যাতে তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপগুলো চীনের জন্য আরও সহজলভ্য করা যায়। চীন অবশ্য এই গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
পরবর্তীতে, এনভিডিয়ার বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন যে তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না, তবে তিনি ওই নারীর পরিচয় প্রকাশ করেননি। তারপর কোম্পানির বোর্ড বিষয়টি তদন্তের জন্য ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’ নামের একটি ল’ ফার্মকে দায়িত্ব দিয়েছে। এছাড়া, মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ বিষয়ে তার কাছে একটি রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

