
লক্ষ্মীপুরের রামগতিতে হাতপাম্পে চাপ না দিলেও এক সপ্তাহ ধরে স্বয়ংক্রিয়ভাবে নলকূপ থেকে পানি বের হচ্ছে। শুধু পানি নয়, এর সঙ্গে নির্গত হচ্ছে গ্যাসও। নলকূপের মুখে আগুন ধরালে তা দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। ব্যতিক্রমী এ ঘটনা দেখতে নলকূপটির পাশে ভিড় করছেন আশপাশের এলাকা ও দূরদূরান্ত থেকে আসা কৌতূহলী মানুষ।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনিতে।… বিস্তারিত