ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকার গ্রেফতার
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া। শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ছেংগারচর পৌরসভার তালতলী এলাকা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সরকারকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি নুরনবী খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দেলোয়ার মল্লিক, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, আওয়ামী লীগ নেতা বারেক ভূঁইয়া, যুবলীগ নেতা আবু ইউসুফ ও নহির উদ্দিন, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা ও কামরুল হাসান, রুবেল সরকার ও আনোয়ার হোসেনসহ ১২ জন।
ওসি মানস বড়ুয়া বলেন, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

