
দাম্পত্য জীবনের অবসানকে ব্যর্থতা হিসেবে না দেখে নতুন শুরুর উপলক্ষ হিসেবে উদ্যাপন করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জমকালো পার্টির আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ৩৭ বছর বয়সী চো সিউং-ইয়োন।
তার আয়োজনটি অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতোই ছিল। সাদা পোশাকে সজ্জিত হয়ে একটি অনুষ্ঠানের স্থানে উপস্থিত হন তিনি। সেখানে সাজানো ছিল… বিস্তারিত