1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি, জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে যে আহ্বান জানালেন চরমোনাই পীর জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম France beat Sout Africa to win rugby’s inaugural Nations Championship Nations Championship final: South Africa vs France – Theo Attissogbe scores a dramatic winning try in the final moments ইসির কাছে নতুন করে সময় চেয়েছে বিএনপি, সোমবার যাচ্ছে না সংলাপে থানার ফেসবুক পেজে সড়কে আগুন দেওয়ার ভিডিও; ওসির দাবি, বিষয়টি নিয়ে বিব্রত পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা গোপালগঞ্জে আটকা পড়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, গাড়িতে হামলায় ২ জন আহত মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ১ জন

জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ইসলামপুর উপজেলা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে রওনা দেয়।

এদিকে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মোটরসাইকেলটি ইসলামপুর উপজেলার পলবান্ধা উজানপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বেগুনবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন জনই গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর জিয়াউল হক ও বকুলকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় গুরুত্বর আহত সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে উল্টে পড়ে ছিলো। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews