1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

ঝিনাইদহ জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুল আউয়াল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য নতুন জেলা আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা আব্দুল আউয়াল। তিনি এর আগে জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত জেলা দায়িত্বশীল সমাবেশে তিনি নতুন কার্যকালের জন্য আমির হিসেবে শপথ গ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সদ্যবিদায়ী আমির আলী আজম মো.আবু বকর এমপি, কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিউর রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, তাজুল ইসলাম,কাজী ছগির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

নতুন কার্যকালের জন্য মাওলানা আব্দুল আউয়াল জেলা আমিরের দায়িত্ব গ্রহণ করায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্বকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews