1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর গাজীপুরায় হোপলোন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও বড়বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এরপর তারা টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্য সংঘর্ষ বাঁধে। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পাল্টা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘শ্রমিকরা আমাদের ওপর আক্রমণ করলে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিই।’

পুলিশের অভিযোগ, শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ যোগ দিয়েছে। এ ঘটনার পর হোপলোন গার্মেন্টস, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড, মাসকো কটন ও টিজে সোয়েটারসহ গাজীপুরে এলাকার আশেপাশে অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে চলমান শ্রমিক আন্দোলনে সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হলে হারিকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

অবরোধের কারণে ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ও গাজীপুর পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ঢুকে গেছে।’

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews