টেকনাফে সেনা সদস্য হত্যা: চার দিন পর মামলা, আসামি ৪৪
বাংলাদেশ
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গুলিতে সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় চার দিন পর মামলা হয়েছে। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৭ জনকে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
মামলায় প্রধান আসামি করা হয়েছে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে।
মামলার প্রধান আসামি মোহাম্মদ ঘটনার দিন অভিযানের সময় পালানোর চেষ্টাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেছিলেন। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা হলেও কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, সেনা সদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় সোমবার ভোররাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এতে মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৭ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করে ইতিমধ্যে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছে।
ইতিমধ্যে মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, 'ঘটনায় হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনের পৃথক তিন ধারায় অভিযোগ এনে বাদী মামলাটি দায়ের করেছেন। ঘটনার তদন্তের পাশাপাশি মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।'
এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে যৌথ বাহিনীর সঙ্গে সশস্ত্র মানব পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনা সদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হলে তাকে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানব পাচারে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং আস্তানায় জিম্মি করে রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরদিন যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযানে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

