1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সুজন বন্ধুর নতুন কমিটি, দায়িত্ব পেলেন হিমেল-আফরোজ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ঠাকুরগাঁওয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিকের দুই যুগ পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির সহযোগী সংগঠন ‘সুজন বন্ধু’র ২৭ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে মঈনুদ্দিন তালুকদার হিমেলকে সভাপতি, আফরোজ আহম্মেদকে সাধারণ সম্পাদক এবং মো. আবু সালেহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে প্রথমে নতুন কমিটি গঠন করা হয়। পরে সুজনের ঠাকুরগাঁও জেলা কমিটি নবগঠিত কমিটির অনুমোদন দেয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো. আমিনুর রহমান জনি, অর্থ সম্পাদক মো. সাঈদী মোল্লা এবং দপ্তর সম্পাদক ফিরোজ জামান মিলন।

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ — এই স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ‘খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই’ এবং ‘দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’ — এমন প্রত্যাশা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু। এ ছাড়া সুজনের জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন এলাকার বিদ্যমান সমস্যা, নাগরিক অধিকার ও সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সুজন বন্ধুর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে নবগঠিত কমিটির সদস্যদের ধারণা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় সুজন বন্ধুদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews