1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে স্প্রে মেশিন উপহার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ে স্প্রে মেশিন উপহার ও মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে কাটাছরা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্প্রে মেশিন হস্তান্তর করেন ওমর শরীফ।

এসময় উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ, বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. সরফু উদ্দীন, বামন সুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেশকাত হোসেন চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, বিএনপি নেতা সোহরাব হোসেন, হেলাল উদ্দিন, যুবদল নেতা অহিদুল ইসলাম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশই বাড়ছে। মিরসরাইয়েও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আমাদের মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলার কাটাছরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্প্রে মেশিন বিতরণ করেছি।

মশার বিস্তার রোধে বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা জরুরী।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews