ঢাকায় জাতীয় যুব মেলা স্থগিত, জেলায়-উপজেলায় হবে আয়োজন
রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, মেলাটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস থাকায় ওই স্থানে সব মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের মেলাটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে।
আগামী ১ থেকে ৭ নভেম্বর এই মেলা হওয়ার কথা ছিল। কিন্তু সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে আনার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করে আসছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
বুধবার সেখানে এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেইট ও কয়েকটি স্থাপনা ভাঙচুর করে তারা।
মেলা স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে আমিনুল হক বলেন, এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে।
তবে জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠান, চাকরি মেলা, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধনসহ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত অন্যান্য কর্মসূচি যথারীতি হবে বলে জানান তিনি।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
১ নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠান হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা রয়েছে। যুব উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে অবদানের স্বীকৃতিতে অনুষ্ঠানে ১০ জন সফল আত্মকর্মী ও চারজন সেরা যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।
আমিনুল হক বলেন, আগামী ৩১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে যুব র্যালি বের করা হবে। এতে যুব উদ্যোক্তা, যুব সংগঠন এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।
চাকরি মেলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবারের জাতীয় যুব দিবসের অন্যতম আকর্ষণ ছিল এই মেলা। এতে দেশি-বিদেশি ৫৫টি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে। মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন হাজার থেকে পাঁচ হাজার কর্মপ্রত্যাশী তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে সারা দেশে ১২ হাজার পরিবেশবান্ধব ও টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। এ ছাড়া পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ, খাল খনন, রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুবঋণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে প্রশিক্ষণ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮০ জন। ২০২৬ অর্থবছরে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭০ হাজার ৭৭২ জন।
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৭২২ জন সরাসরি কাজে যুক্ত হয়েছেন।
এ ছাড়া ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা ৬২ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় করেছেন বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রশিক্ষিত তরুণদের বিনা জামানতে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১১ লাখ ১৪ হাজার ৬৪৪ জনের মধ্যে ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ আদায়ের গড় হার ৯৬ শতাংশ। আত্মকর্মসংস্থানের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ তরুণ স্বাবলম্বী হয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের তরুণদের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদের ভর্তি ফিও মওকুফ করা হয়েছে।
যুব সংগঠনগুলোর কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত ৬ হাজার ৫০০টির বেশি সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছে। যুবকল্যাণ তহবিলের মাধ্যমে ১৮ হাজার যুব সংগঠনকে প্রকল্পভিত্তিক ৪৫ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
দেশে শিক্ষিত তরুণদের বেকারত্বের চিত্র তুলে ধরে আমিনুল হক বলেন, উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ এবং শিক্ষিত তরুণদের মধ্যে এ হার প্রায় ৩৬ শতাংশ। দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৫৪ হাজারের বেশি।
তিনি বলেন, কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি ও কেয়ারগিভার প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
কেয়ারগিভার প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি ভাষা প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও যোগাযোগ চলছে বলে জানান তিনি।
যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে টেকাপ প্রকল্পের দ্বিতীয় পর্যায়, ইমপ্যাক্ট প্রকল্পের তৃতীয় পর্যায়, আর্ন প্রকল্প, কক্সবাজার আইএসইসি প্রকল্প এবং ৬৪ জেলায় তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ জার্নার/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();




