ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমার ভিত্তি স্থাপন
শিক্ষা
জার্নাল ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে স্থায়ীভাবে একটি সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার (৯ নভেম্বর) হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল এ তথ্য নিশ্চিত করে জানান, 'নির্মিত হলে এই প্রতিমা হবে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা।'
তিনি বলেন, 'আমাদের প্রস্তাবিত প্রকল্প ও শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এটি ৩০ ফুটের কাছাকাছি, হবে যা বিশ্বের সর্ববৃহৎ। ইন্দোনেশিয়ার তৈরি আমেরিকায় যে সরস্বতী প্রতিমা আছে সেটি ১৯ ফুট।'
এর আগে, গতকাল রবিবার (৮ নভেম্বর) রাতে হলের রবীন্দ্রভবন প্রাঙ্গণে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, 'আমরা সবাই বাংলাদেশি। এ দেশ শুধু মুসলমানদের কিংবা হিন্দুদের নয়, বাংলাদেশ সবার।'
তিনি বলেন, 'আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমানাধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।'
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

