1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত


দেশের সব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ নির্দেশ দেওয়া হয়েছে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে। তবে বৈধ ইটভাটার মালিকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সারা দেশে লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট দায়ের করে।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটা বন্ধে রুল জারির পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দেওয়া পৃথক আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

তবে সম্প্রতি বন্ধ থাকা অবৈধ ইটভাটাগুলো আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর এইচআরপিবির পক্ষ থেকে গত সপ্তাহে আদালতে একটি সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে এবার নতুন করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। আর ইটভাটার মালিকদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী।

আদালতের আদেশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, অবৈধ ইটভাটা বন্ধে আগে দেওয়া নির্দেশনা কতটা বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও দেশের সব বিভাগীয় কমিশনারকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews