
পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা। নতুন এসব স্বীকৃতির ফলে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এ সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ।… বিস্তারিত