1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান নামে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ।

রোববার (২৯ নভেম্বর) ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমডি জানিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। নামটি উপকূলীয় অঞ্চলের এক বিশেষ ধরনের গাছের সঙ্গে সম্পর্কিত।

আইএমডির উপগ্রহ চিত্রের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর সন্ধ্যা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। ৩০ নভেম্বর নাগাদ এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। ২ ডিসেম্বর নাগাদ সিস্টেমটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, সিস্টেমটি পশ্চিম থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে তামিলনাড়ু অথবা শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোতে পারে। তবে এর তীব্রতা ও গতিপথ নিয়ে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলোর মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। কয়েকটি মডেলের পূর্বাভাসে বলা হয়েছে, সিস্টেমটি সমুদ্রের ওপরেই উল্লেখযোগ্য শক্তি না বাড়িয়ে দুর্বল হয়ে যেতে পারে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আবহাওয়ার প্রধান দুটি মডেলের একটির পূর্বাভাসে এর সম্ভাব্য গতিপথ মিয়ানমারের দিকে দেখানো হয়েছে। অন্যটি শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের দিকে এগোনোর ইঙ্গিত দিচ্ছে। ফলে সিস্টেমটির চূড়ান্ত গতিপথ এখনো নিশ্চিত নয়।

গত ২৭ নভেম্বরের জিএফসি মডেলের সর্বশেষ আপডেটেও সিস্টেমটির সম্ভাব্য অবস্থান ও অগ্রসর হওয়ার প্রবণতা নজরে এসেছে। মডেলের চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে পরবর্তী আপডেটগুলোতে এর শক্তি ও গতিপথের পূর্বাভাস পরিবর্তিত হতে পারে।

এদিকে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে ভারতের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে টানা দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। এ সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন—উভয় তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews