1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের নেতৃত্বে চার হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী জেলার শেষ প্রান্ত কুষ্টিয়া সীমান্ত শিয়ালডাঙ্গী এলাকা থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে কালুখালী উপজেলার শেষ প্রান্তে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সকাল থেকেই পাংশা উপজেলার কলিমহর, মাছপাড়া, সরিষা, বাবুপাড়া, পাট্টা, কসবামাজাইল, মৌরাটসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা নির্ধারিত বাসস্ট্যান্ড ও মোড়গুলোতে জড়ো হন। পরে সংসদ সদস্য মো. হারুন অর রশিদের নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, ‘আমাদের মানবিক নেতা তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা ষড়যন্ত্র শুরু করেছে। সম্প্রতি গোপালগঞ্জে তারা যে তাণ্ডব চালিয়েছে, আমরা চাইলে সারা বাংলাদেশে তার জবাব দিতে পারি। তবে আমাদের নির্দেশনা রয়েছে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানাব, আসুন সহাবস্থানে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই। আপনারা যদি কোনো প্রকার অরাজকতা করার চেষ্টা করেন, তবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না।’
তিনি আগামী দিনগুলোতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ আলী খানসহ কালুখালী ও পাংশা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews