1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি

সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ডই সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি নতুন করে কোনো বেআইনি বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে ….

রাজনীতি

প্রতিবেদক


সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ডই সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি নতুন করে কোনো বেআইনি বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আর এই অরাজকতা ও নৈরাজ্য ঠেকাতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে সতর্ক অবস্থানে থাকবেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচার এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের বিষয়ে রিজভীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, "সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট সতর্ক রয়েছে। চট্টগ্রামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের সহায়তা করবে বিএনপি। কেউ যেন নতুন করে বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে, সে বিষয়ে সাধারণ জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন।"

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, কোথাও গাড়িতে আগুন দিচ্ছে। পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনার অনুসারীরা বিভিন্নভাবে দেশ ও দেশের বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তাদের মালিকানাধীন কিছু পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলেও মন্তব্য করেন রিজভী।

শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews