নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলে খুলল টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়
দুই বছরের বেশি সময় পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় খুলে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।
রাজনীতি
জার্নাল ডেস্ক
দীর্ঘ দুই বছরের বেশি সময় পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে রোববার রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় ইফতি জামান পল্লব সাংবাদিকদের বলেন, “আমরা চাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক। তাকে দেশে ফিরে আনার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সকলে একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো সেই লক্ষ্যে আমরা পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে পার্টি অফিসে নেতাকর্মীরা বসতে পারে।”
তিনি বলেন, “এই ফ্যাসিস্ট সরকার, এই অবৈধ সরকার এরা আমাদের পার্টি অফিস অফ করে রেখেছিল প্রশাসন দিয়ে। আমরা সেটাকেও উৎখাত করে আমরা আজকে পার্টি অফিস ওপেন করে দিয়েছি। বঙ্গবন্ধুর সমাধি জাতির পিতার সমাধি সে শুধু আওয়ামী লীগের সম্পদ না, সে পুরো বাংলাদেশের সম্পদ।
“আমরা গ্রামবাসী সবাই মিলে একসাথে হয়ে এই সমাধিকেও খুলে দিচ্ছি। আজকের পর থেকে সকলেই বঙ্গবন্ধুর সমাধিতে আসতে পারবে, জিয়ারত করতে পারবে আর এখান থেকেই রাজনীতি আন্দোলন সারা বাংলাদেশে আন্দোলনের শুরু হবে।”
এর আগে রোববার রাত ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদির পাশে সমবেত হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার শপথ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। প্রথমে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
সকালে সমাধিসৌধের পাশের বাসিন্দা আইয়ুব আলী বঙ্গবন্ধুর সমাধির পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে তিনি বলেন, “দেশের কৃষক-শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ আজ নির্যাতিত হচ্ছে। আল্লাহ যেন শেখ হাসিনাকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনেন এবং পুনরায় আগের অবস্থানে প্রতিষ্ঠিত করেন।”
এ বিষয়ে পুলিশের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

