1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকা থেকে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করা……

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জবির তৃতীয় গেট সংলগ্ন এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

আটক সোহাগ জবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ‘শেখ হাসিনা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বর সংলগ্ন জবির তৃতীয় গেটের আশপাশে ঘোরাঘুরি করছিলেন সোহাগ। এ সময় জবি শাখা ছাত্রদলের নেতা-কর্মী ও কয়েকজন শিক্ষার্থী তাকে চিনে ফেলেন এবং চারদিক থেকে ঘিরে আটক করেন। 

আটকের পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে কিছুটা মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটকের সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন ও শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন জানান, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার পরিকল্পনার গোপন তথ্য তাদের কাছে ছিল। এর মধ্যেই সোহাগকে ওই এলাকায় দেখতে পেয়ে তারা তাকে আটক করেন। 

অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি, ককটেলসহ হাতেনাতে সোহাগকে আটক করা হয়েছে। তবে ককটেল উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

পুলিশ জানিয়েছে, আটকের পর আহত অবস্থায় সোহাগকে প্রাথমিক চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সূত্রাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews