1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ Bristol Rovers: Steve Evans parts company with League Two club after Tranmere defeat নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৭৮ জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে উড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি, তাড়াহুড়ো করে নামলেন ৪২০ যাত্রী  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে আগুন গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন এক বাবা। এ বিষয়ে তিনি নোটারি পাবলিকের কার্যালয়ে একটি হলফনামা সম্পাদন করেছেন।

​গত ২৫ নভেম্বর আমতলী উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস মৃধা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ হলফনামা করেন। তবে হলফনামায় তিনি সরাসরি ছাত্রলীগের নাম উল্লেখ করেননি। সেখানে ছেলের বিরুদ্ধে রাজনৈতিক বা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি পারিবারিক অবাধ্যতার অভিযোগ আনা হয়েছে।

​হলফনামার মাধ্যমে ইদ্রিস মৃধা তাঁর ছেলের সঙ্গে সব ধরনের পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

তার ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

হলফনামায় ইদ্রিস মৃধা দাবি করেন, তাঁর মেঝ ছেলে রাহাত মৃধাকে রাজনৈতিক বা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে নিষেধ করলেও ছেলে তাঁর কথা শোনেননি। বরং নিজের ইচ্ছামতো চলাফেরা করেন এবং পারিবারিক ও সামাজিক নিয়মনীতি মানতে চান না। বিভিন্ন সময় ছেলেকে ভালোভাবে চলার পরামর্শ দিলে তিনি বাবার ওপর ক্ষিপ্ত হন বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও বলা হয়, ছেলের এমন আচরণে উদ্বিগ্ন হয়ে জীবনের বাকি সময়ের কথা চিন্তা করে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বাবা। এ সিদ্ধান্তের অংশ হিসেবে গত ২৫ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ছেলে রাহাত মৃধার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি।

এ ছাড়া ভবিষ্যতে বাবা-ছেলের সম্পর্কের দাবি কেউ করলে তা অগ্রাহ্য করা হবে বলেও হলফনামায় উল্লেখ করেছেন ইদ্রিস মৃধা। হলফনামার শেষে নিজের স্বাক্ষর দিয়ে ঘোষণাটি নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে ইদ্রিস মৃধা জানান, রাজনীতি থেকে দূরে থাকার জন্য পারিবারিকভাবে তাঁর ছেলেকে বহুবার বোঝানো হয়েছে। কিন্তু সে কারো কথাই শোনেনি। ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পুরো পরিবারকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। বাধ্য হয়েই শেষ পর্যন্ত নোটারি পাবলিকের মাধ্যমে ছেলের সঙ্গে সকল প্রকার পারিবারিক সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।

​অন্যদিকে, এ প্রসঙ্গে মুঠোফোনে ছেলে রাহাত মৃধা বলেন, বর্তমানে আমতলী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাই আমার পরিবার। তাদের নিয়েই আমি বাকি জীবন কাটাতে চাই- ঠিক যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিবার হারিয়ে নেতাকর্মীদের নিয়ে বেঁচে ছিলেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews