1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার  গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নেতানিয়াহুকে ঠেকাতে ইসরায়েলে নতুন জোট গড়লেন আইজেনকোট নারী এগিয়েছে, সহিংসতা কি পিছু হটেছে? মজুরি ঘোষণার পরদিনই সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ তথ্য সংগ্রহে গিয়ে কনস্টেবল হত্যা: রাতভর অভিযানে গ্রেফতার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

নেতানিয়াহুকে ঠেকাতে ইসরায়েলে নতুন জোট গড়লেন আইজেনকোট

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



নেতানিয়াহুকে ঠেকাতে ইসরায়েলে নতুন জোট গড়লেন আইজেনকোট

‘ইসরায়েল বেইতেনু’র সঙ্গে জোট গড়ার চুক্তির ঘোষণা দিয়েছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টির পক্ষ থেকে জানানো হয়, দলটির নেতা আভিগদোর লিবারম্যানের….

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের প্রচেষ্টায় ডানপন্থি বিরোধীদল ‘ইসরায়েল বেইতেনু’র সঙ্গে জোট গড়ার চুক্তির ঘোষণা দিয়েছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টির পক্ষ থেকে জানানো হয়, দলটির নেতা আভিগদোর লিবারম্যানের সঙ্গে বৈঠকের পর তাঁরা জোট গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত অক্টোবরের সাধারণ নির্বাচনের পর এটিই এ ধরনের প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক জোট।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট ‘কনেসেটে’ কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার ছাড়াই গত ১০ নভেম্বর দেশটির নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন।

নির্বাচনে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নতুন সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন।

আইন অনুযায়ী, ২৮ দিনের সময়সীমার আওতায় সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। তবে প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহু সেই সুযোগ পাবেন। আর কোনো পক্ষই সরকার গঠন করতে না পারলে আগামী বছর ইসরায়েলে ফের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত নির্বাচনে আইজেনকোটের মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি ২১টি এবং লিবারম্যানের ইসরায়েল বেইতেনু দল ৭টি আসন জিতেছে। তবে তাঁদের এই জোট চুক্তি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে কিছুটা অপ্রত্যাশিত ছিল। কারণ, একসময় নেতানিয়াহুর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে তাঁর কট্টর সমালোচক লিবারম্যান বরাবরই আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন কিংবা নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্যের সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে আসছিলেন।

বর্তমানে কনেসেটে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থি ও কট্টর-অর্থোডক্স দলগুলোর জোটের দখলে রয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকোট ও লিবারম্যানসহ তাঁদের জোটসঙ্গীদের হাতে রয়েছে মাত্র ৪৮টি আসন। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো তাঁদের সম্ভাব্য মিত্র হতে পারে। আরব দলগুলোর হাতে ১৯টি আসন রয়েছে এবং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে দূরে রাখার প্রশ্নে তাঁরা আইজেনকোটের সঙ্গে একমত।

এদিকে, ইসরায়েলে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে আইজেনকোট ও তাঁর ‘চেঞ্জ ব্লকের’ কয়েকজন সঙ্গীর সঙ্গে নেতানিয়াহুর লিকুদ পার্টিরও আলোচনা চলছে।

তবে এই আলোচনার জেরে জোটে টানাপোড়েন দেখা দিয়েছে। পার্লামেন্টে ৮টি আসন পাওয়া বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি পৃথকভাবে জানিয়েছে, সম্ভাব্য ঐকমত্যের সরকার নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ইয়াশার পার্টির নেতার আলোচনার প্রতিবাদে তারা আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করছে। ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান স্পষ্ট জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে এবং আরব দলগুলোকে সঙ্গে নিয়েই সরকার গঠনের পক্ষে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews