1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

পাওনাদার ১১ জনের নাম উল্লেখ করে পাগলা মসজিদে চিঠি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


আত্বীয় স্বজনসহ প্রতিবেশীর কাছ থেকে পাওনা টাকা ফেরত চেয়ে ১১ জনের নাম উল্লেখ করে আল্লাহর কাছে চিঠি লিখেছেন এক ব্যক্তি। এমনই এক ব্যতিক্রমী চিঠি মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় প্রায় ৫ মাস পর আবারও খোলা হয় পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দানসিন্দুক খোলার কার্যক্রম। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে এমন একটি চিঠিটি পাওয়া যায়।

চিঠিতে প্রত্যেকের নাম উল্লেখ করে লিখা হয় যে, এডভোকেট মো. নাফিজ ভাই, আ. বারেক, ববি ভাই, সুজন শিকদার, কাজী সাহেব, বোন জামাই, মনির মামা, জসিমের মা-বাবা, জসিমের ছোট বোন জোসনা, আলী ভাই বাবু ভাই, শরীফ ফুফাতো ভাই এবং আরও অনেকের কাছে টাকা পাব। তারা সবাই যেন আমার টাকা ফেরত দেন।

এবার সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে দান করে থাকেন। সেই দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা আর প্রার্থনাভরা চিঠি।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews