
নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাব এবং জ্বালানি সংকটে দেশের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন এবং শিল্পটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে কারখানার উৎপাদন সচল রাখা ও জাতীয় অর্থনীতি রক্ষায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়ে নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।… বিস্তারিত