1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

প্রকাশ্যে এল সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমার ট্রেলার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



প্রকাশ্যে এল সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমার ট্রেলার

ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সালমান খান অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

বিনোদন

বিনোদন ডেস্ক


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল বলিউড তারকা সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর প্রথম ঝলক।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার প্রকাশ্যে আসার কথা ছিল ট্রেলার। রাতে ট্রেলারটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খান লেখেন, "আজকে রিলিজ করব নাকি কাল? যে কাজ কাল করবে ভেবেছ, তা আজই করে ফেল। আর যা আজ করার কথা, তা এখনই কর। ট্রেলার উপভোগ করুন।"

পিঙ্কভিলা লিখেছে, ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিনেমার চার মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়েছে। যুদ্ধের ভয়াবহতা নিয়ে একটি বার্তা দিয়ে শুরু হয়েছে দৃশ্য। সেখানে পর্দায় ভেসে ওঠে, 'যে সৈনিক যুদ্ধের অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন, যুদ্ধকে তার চেয়ে বেশি কেউ ঘৃণা করে না।'

এরপরই সেনার পোশাকে পর্দায় হাজির হন সালমান।

চলচ্চিত্রে তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহকে। ট্রেলারে যুদ্ধের দৃশ্যপট ছাড়াও তাঁদের পারিবারিক সম্পর্কের আবেগঘন নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে।

Salman Khan's Battle of Galwan is now Maatrubhumi, title changed days after row over Chinese claim of ‘distorting facts’ | Bollywood

তবে সেই শান্তির আবহ দীর্ঘস্থায়ী হয় না। মুহূর্তেই দৃশ্যপট বদলে গিয়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলি। শেষ দিকে মোবাইল ফোনে কোনো এক খবর শুনে চিত্রাঙ্গদাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। আর শেষ দৃশ্যে সালমানের কণ্ঠে শোনা যায়, 'মৃত্যুকে কীসের ভয়! সে তো আসবেই!'

ট্রেলার মুক্তির পর অভিনেতা সালমান খানের ‘ডেডিকেশন ও ত্যাগের’ প্রশংসা করেছেন তেলুগু নির্মাতা ভামশী পাইডিপল্লি।

ট্রেলারটি শেয়ার করে তিনি লিখেছেন, “মাতৃভূমি, অবশেষে অপেক্ষার অবসান। সালমান স্যার, এই সিনেমার জন্য আপনাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং কী পরিমাণ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা আমি জানি। আপনার শক্তি ও একাগ্রতা ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে।”

battle of galwan | For Battle Of Galwan Salman Khan Gets 100 crore more fees than Chitrangda Singh dgtl - Anandabazar

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’তে একজন ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews