1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

প্রতারণা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


রাজশাহীর গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিয়াউর রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেক প্রতারণার মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জিয়াউর রহমানকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews