প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
শিক্ষা
জার্নাল ডেস্ক
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। টানা চারদিন এ পরীক্ষা চলবে।
রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। এতে সই করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ সমন্বয় করে নতুন সময়সূচি মাঠপর্যায়ে পাঠিয়েছে অধিদফতর।
বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি
প্রথম দিন ২৮ ডিসেম্বর সোমবার বাংলা বিষয়ের পরীক্ষা হবে। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর মঙ্গলবার ইংরেজি; ৩০ ডিসেম্বর বুধবার প্রাথমিক গণিত এবং ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ, পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
এর আগে, গত ৮ অক্টোবর প্রকাশিত সময়সূচিতে ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা আটদিন পিছিয়ে দেওয়া হলো।
পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে জানাতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে অধিদফতর।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

