1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল Susan Smith denied parole again 32 years after drowning her two sons Rangers transfers: Derek McInnes on January window শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’ 🔴Anthropic soars more than 30% to $2 trillion valuation on first day of trading গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর, ডাকসুর বিবৃতিতে নিন্দা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের রক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে অধিদপ্তরের সব অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় মহাপরিচালক বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে অধিদপ্তরের অফিসগুলোতে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে সরকারি-বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থল শতভাগ ধূমপানমুক্ত রাখা প্রয়োজন। এর মাধ্যমে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন এবং ধূমপায়ীদের মধ্যেও তামাক ছাড়ার প্রবণতা বাড়বে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ অসংক্রামক রোগ। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ তামাক ব্যবহার। ধূমপান ত্যাগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয় এবং সময়ের সঙ্গে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। তাই ধূমপায়ীদের তামাক ছাড়তে উৎসাহিত করার পাশাপাশি অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা দিতে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। একজন ধূমপায়ী যে বিষাক্ত ধোঁয়া ত্যাগ করেন, আশপাশের অধূমপায়ীরাও সেই ধোঁয়া গ্রহণ করতে বাধ্য হন। এতে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্র ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।

সভায় আরও বলা হয়, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (GATS) ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ কর্মক্ষেত্র, বিভিন্ন পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। জরিপের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে কর্মরত প্রাপ্তবয়স্কদের ৪২.৭ শতাংশ পরোক্ষ ধূমপানের শিকার হন, যা প্রায় ৮১ লাখ মানুষের সমান।

সভায় বলা হয়, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ জনসমাগমস্থল ও সরকারি কার্যালয়ে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। তবে আইনের কার্যকর বাস্তবায়নে দ্রুত বিধিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। বিধিমালা প্রণয়ন করা হলে সরকারি প্রতিষ্ঠানসহ সব জনসমাগমস্থলে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্ব, প্রক্রিয়া ও করণীয় আরও সুস্পষ্ট হবে।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে শতভাগ তামাকমুক্ত করা, কোনো ধরনের নির্ধারিত ধূমপানের স্থান না রাখা, অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধ এবং এ উদ্যোগ বাস্তবায়নে একটি মনিটরিং টিম গঠনের সুপারিশ করা হয়। পাশাপাশি তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা গ্রহণ না করা এবং এ ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(৩) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র অনুচ্ছেদ ৫.৩ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews