1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু নিকোল কিডম্যান ও ‘ডিউন’ পরিচালকের সঙ্গে হৃতিক, জেমস বন্ডের চরিত্রে চান ভক্তরা গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, আহত ২০ লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই মাদক ও আধিপত্যের বিরোধে যুবদলের দু'পক্ষের প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলাগুলি Survivor pulled from rubble of deadly building collapse in Brooklyn, New York ‘মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার, রাজাকারের তালিকা পরে’ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: পেট্রোল বোমা হামলার অভিযোগ চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


চট্টগ্রামের ফটিকছড়িতে খেলার ছলে সেপটিক ট্যাংকে পড়ে মো. সাইম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেক নগর গ্রামের আত-তাকওয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মাওলানা শামসুদ্দীনের মালিকানাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম ওই এলাকার বাসিন্দা আকতার হোসেনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির পাশের ওই ভবনের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মহিলা ইউপি সদস্য নাজমা আখতার জানান, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews