1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খেলাফত আন্দোলনের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদী অপতৎপরতা প্রতিহত করতে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী।

তিনি বলেন, শেখ হাসিনা বিদেশে অবস্থান করে তাঁর অনুসারীদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ রয়েছে। অগ্নিসংযোগ, নাশকতা, সরকারি সম্পত্তি ধ্বংস ও জননিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব অপতৎপরতা প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা ভবনের সামনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার অগ্নিসন্ত্রাস এবং দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যথাযথ বিচারের আওতায় না আনার কারণে তারা আবারও সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগসাজশ, টেন্ডারবাজি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অভিযোগও জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারের দায়িত্বহীনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এবং গোয়েন্দা সংস্থাগুলোর উদাসীনতার কারণে নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদী অপতৎপরতা প্রতিহত করতে আগামী দিনে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থ, জনগণের নিরাপত্তা ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাওলানা মোস্তফা জিহাদী, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ বীন ইয়ামিন, কারী আরিফ বিল্লাহ, মাওলানা আবু বকর, হাফেজ আবু হানিফ, মাওলানা মোতালিব ও সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews