1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

বরিশালের গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



বরিশালের গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার কার্যালয়ে এই বিস্ফোরণের……

বাংলাদেশ

প্রতিনিধি


বরিশালের উজিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের ওই শাখা কার্যালয়ের সামনে এসে থামে। এরপর তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা ব্যাংকের কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

ওসি রাকিবুল ইসলাম আরও জানান, এই ঘটনার পর উজিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের সব কটি শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংকই নয়, উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews