1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ইরানি ভূখণ্ডে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার ভোরে তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর এটিই ইরানের প্রথম প্রচেষ্টা।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনের শেষভাগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনের দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন মার্কিন বাহিনী ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের মতে, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি বলেছে, কয়েক ঘণ্টা আগে সিরিকে একটি যোগাযোগ টাওয়ারের ওপর শত্রুর আকাশপথের আগ্রাসনের জবাবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর আগাম সতর্কতা সংকেত প্রদানকারী রাডার লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। তারা আরো বলেছে, এটি ওয়াশিংটনের জন্য একটি গুরুতর সতর্কবার্তা।

তবে সেন্টকম জানিয়েছে, ইরান একটি রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে বলে যে দাবি করছে, তা মিথ্যা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখলেও, তেহরান সেপ্টেম্বরের শুরু থেকে উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো থেকে মূলত বিরত ছিল এবং এর পরিবর্তে ওই জলপথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর দিকেই মনোযোগ দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করার এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অন্য বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দেওয়ার ঠিক এক দিন পরই ইরান এই হামলা চালাল।

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা এবং নৌ-অবরোধের ফলে তীব্র অর্থনৈতিক চাপের মুখে থাকা ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, তারা কোনো অচলাবস্থা মেনে নেবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার বলেছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার সরকারকে ‘না যুদ্ধ, না শান্তি’ এমন অবস্থার অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে বলেছেন।

তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র মর্যাদার সাথে আলোচনা করতে পারে এবং মর্যাদার সঙ্গেই এটি যুদ্ধ শেষ করতে পারে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর মধ্যেই এই পাল্টাপাল্টি অবস্থানের খবর এলো। শুক্রবার ‘লয়েডস লিস্ট’ জানিয়েছে, অক্টোবর মাসে ৩৭টি জাহাজে হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা এই সংঘাত শুরু হওয়ার পর এক মাসে সর্বোচ্চ। সামুদ্রিক গোয়েন্দা সংস্থাটি আরো জানিয়েছে যে, নভেম্বরেও অন্তত আরো ১৪টি হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হামলা সত্ত্বেও ওই জলপথ দিয়ে তেল সরবরাহ অব্যাহত রয়েছে এবং বৈশ্বিক তেলের চাহিদার চেয়েও দ্রুতগতিতে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি পুনরুদ্ধার হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-আইইএ শুক্রবার জানিয়েছে, তেলের বাজার পুনরায় ভারসাম্য ফিরে পাওয়ার প্রাথমিক লক্ষণ দেখাচ্ছে এবং ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিশ্বব্যাপী তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাচ্ছে।
ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধে নতুন করে কোনো উত্তেজনা তৈরি হলে তারা তাদের হামলা নাটকীয়ভাবে বিস্তৃত করবে, যা এমনকি সুদূর ইউরোপে অবস্থিত মার্কিন স্বার্থকেও লক্ষ্যবস্তু করতে পারে।

সূত্র : বিবিসি



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews