বিশ্ববাজারে আট মাসের মধ্যে সর্বোচ্চ দামে জ্বালানি তেল
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্ক
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা তেলের বাজারকে আরও অস্থির করে তুলেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১৮ ডলারে গিয়ে ঠেকেছে।
এর আগে চলতি বছরের ৩১ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১১৮ ডলার ২০ সেন্ট ছুঁয়েছিল। তারও আগে ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই কেবল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১১৮ ডলার ছাড়াতে দেখা গিয়েছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ শতাংশ বেড়ে ১০৪ ডলারে লেনদেন হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বাজার বিশ্লেষণে বলা হয়েছে, চলতি অক্টোবর মাসেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেতে যাচ্ছে।
এই ঊর্ধ্বগতির মধ্য দিয়ে টানা চতুর্থ মাসের মতো বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ধারা বজায় রইল। ভূ-রাজনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরেই বিশ্বজুড়ে জ্বালানির দর চার বছরের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে বলে সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে বিশ্বব্যাংক।
বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটির আশঙ্কা, সংঘাত অব্যাহত থাকলে এ বছর জ্বালানি পণ্যের সার্বিক মূল্য প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


