1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে পাগড়ি, সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বরকতময় দোয়া ও মোনাজাতে বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষা সফরে নিহত ও আহতদের সুস্থতা এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মায়ের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখালা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীর হাতে পাগড়ি, সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেন হাজী আব্দুল আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট হাজী ফজলুল হক।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আয়েত আলীর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ মাওলানা হারুনর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও বাকশীমূল উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন মুফতি আবু মুসা রহমানি ও মুফতি মাহাদী। বরকতময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শামসুল হক, হাফেজ মাওলানা সুলতান আহমেদ, হাজী গাজীবুর রহমান, মাওলানা মুকাম্মেল, মাওলানা আবু ইউসুফ, মাওলানা জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ফরিদ মাস্টার, ডা. আলামিন মাস্টার, গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, মো. সাদেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাগড়ি গ্রহণকারী পাঁচ হাফেজ হলেন, হাফেজ মো. জহিরুল ইসলাম তানিম, হাফেজ মো. বিল্লাল হোসেন, হাফেজ মো. শোয়াইব উল্লাহ, হাফেজ মো. সাকিব উল্লাহ ও হাফেজ মো. আবু বকর।

প্রধান অতিথির বক্তব্যে আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট হাজী ফজলুল হক হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মোবারকবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাঁদের পিতা-মাতার ত্যাগ এবং মাদ্রাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা রয়েছে। সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবীন হাফেজদের উদ্দেশে তিনি বলেন, পবিত্র কোরআন শুধু মুখস্থ করার বিষয় নয়; বরং এর প্রতিটি আদেশ-নিষেধ বাস্তব জীবনে মেনে চলতে হবে। তাঁরা যেন ভবিষ্যৎ জীবনে সমাজে শান্তি, নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং ইসলামের সঠিক ও সুন্দর বার্তা মানুষের কাছে পৌঁছে দেন।

তিনি আরও বলেন, এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দ্বীনি শিক্ষার প্রসার অব্যাহত রাখতে মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলোকে সামাজিক ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করা প্রয়োজন। এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষকে এ ধরনের প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর জন্য বিনীত আহ্বান জানান।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews