1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে উপ সহকারি কৃষি কর্মকর্তাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্য রাতে কুখ‍্যাত মাদককারবারি রুমা খাতুন (৩৬) এর ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা, ১২ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও মাদক সেবনকালে ১০জনকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

মাদক সম্রাট রুমা জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। ঘটনার পর থেকে গোলাম রব্বানী পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত অন‍্য ব‍্যক্তিরা হলেন চর- ভূরুঙ্গামারী ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা লোহানী শাহ নেওয়াজ (৪২), রোকনুজ্জামান (২৬), কফিলুর রহমান (৩৪), সুজন মিয়া (২৬), বেলাল হোসেন (৩৭), জাহাঙ্গীর আলম (৩২), আরিফুল ইসলাম (৩৮), সাইফুর রহমান (৩৫) ও গোলাম রব্বানী (২৯)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ এম আর সাইদের নেতৃত্বে দেওয়ানের খামার মাদক নির্মূল কমিটির সহায়তায় থানা পুলিশ একটি দল রুমা খাতুনের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তিনটি পলিথিন ও স্কচটেপ মোড়ানো প্যাকেটে ২০ কেজি ভারতীয় গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন৷ এসময় উক্ত বাসাবাড়ির পাশ্ববর্তী কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের সময় সরকারি-বেসরকারি চাকুরিজীবী সহ উক্ত ৯ জন মাদকসেবীকে আটক করা হয়। উক্ত বাড়ি ভাড়া নিয়ে মাদক সম্রাজ্ঞী রুমা খাতুন ও তার স্বামী গোলাম রব্বানী আন্তঃজেলা মাদক কারবারের এক বিশাল সম্রাজ্য গড়ে তুলেছিলো। ভারতীয় সীমান্ত হতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উক্ত বাসায় জমা করা হতো। এরপর সময় সুযোগ বুঝে উক্ত মাদক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হতো।

ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ জানান, গ্রেফতারকৃত ব‍্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উপজেলা প্রতিদিন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews