1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন তৃতীয় রণতরি: ইরান-যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধ চরমে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন তৃতীয় রণতরি: ইরান-যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধ চরমে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা যখন থমকে আছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে তৃতীয় আরেকটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র…..

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা যখন থমকে আছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে তৃতীয় আরেকটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’ নামের এই রণতরি এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকে অবস্থানরত অপর দুটি মার্কিন রণতরির সঙ্গে যুক্ত হয়েছে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরবর্তীতে জুনে হওয়া সমঝোতা জুলাইয়ে ভেঙে যাওয়ার পর থেকেই কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পাল্টাপাল্টি হামলা ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই ইউএসএস থিওডর রুজভেল্ট যুক্ত হওয়ায় ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল। ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া ৫ হাজারের বেশি সেনাসম্পন্ন এই রণতরিতে অন্তত ৬০টির বেশি যুদ্ধবিমানের পূর্ণাঙ্গ এয়ার উইং রয়েছে। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, নৌ-মোতায়েনের এই নতুন পদক্ষেপে ওই অঞ্চলে অতিরিক্ত ৯ থেকে ১০ হাজার সেনা যুক্ত হতে পারেন। এছাড়া উন্মুক্ত গোয়েন্দা তথ্যানুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে ১২০টির বেশি সামরিক উড়োজাহাজ ও অতিরিক্ত প্রায় ৭ হাজার সেনা মোতায়েন করেছে পেন্টাগন, যা ইরাক যুদ্ধের পর ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় সমাবেশ।

এই বিপুল সামরিক প্রস্তুতির মধ্যেই যুদ্ধ নিয়ে মিশ্র বার্তা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম এবং যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যত শেষ’। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি বদলালে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকবে। একই সঙ্গে সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক চাপ বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

অন্যদিকে, কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় ইরানের প্রতি ধৈর্য হারানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রধান মার্কিন আলোচক ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বলেছেন যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। ট্রাম্পের দাবি, ইরানের শত শত বিলিয়ন ডলার এবং হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের দখলেই রয়েছে।

অপরদিকে, ইরানও নিজেদের অবস্থানে অনড়। ইরানের আইন ও আন্তর্জাতিক–বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি স্পষ্ট জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রথম হামলার অপেক্ষায় বসে থাকবে না। তিনি সতর্ক করে বলেন, ইরান কিউবা বা ভেনিজুয়েলা নয় যে অবরোধ দিয়ে তাদের আত্মসমর্পণ করানো যাবে। উল্টো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। 

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মার্কিন হামলা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ জানিয়েছেন, চুক্তির জন্য তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে সাতটি শর্ত পাঠিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া।

বর্তমানে এই পরিস্থিতি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন এক বিপজ্জনক স্নায়ুযুদ্ধের মধ্যে আটকে আছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ আলী ভায়েজ এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রশিদ আল-মোহানাদির মতে, দুই পক্ষই নিজেদের সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করছে এবং কেউই আগে ছাড় দিতে রাজি নয়। এই চরম অবিশ্বাস ও অনড় অবস্থানের কারণে কূটনীতি এখন দমবন্ধ অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আরেকটি যুদ্ধ ঠেকানোর এই প্রচেষ্টা অজান্তেই এমন এক যুদ্ধের সূচনা করতে পারে, যা কোনো পক্ষই জিততে পারবে না বা সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews