1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা আগ্নেয়গিরির লাভার বুকে রহস্যময় ‘গাছের সমুদ্র’! রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার রংপুর পলিটেকনিকে শিক্ষার্থী-বহিরাগত পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫ মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা চেনা মশলার বাইরে বানিয়ে ফেলুন আফগানি সয়া মশালা দিবস আসে দিবস যায়, সহিংসতা কমে না: প্রতিরোধে ব্যবস্থা কোথায়? পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ আফ্রিকার জঙ্গলে কালো গন্ডার দেখে উচ্ছ্বসিত সানি লিওন, ভিডিও ভাইরাল বদলির পরও সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ে কঠোর নির্দেশনা

মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


খুলনায় গুলিতে হালিম শেখ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হালিম শেখ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি একই ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে হালিম শেখ নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। নিহতের মাথা ও বুকে গুলি লেগেছিল।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews