1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মান্নাতে জন্মদিনে শাহরুখের চমক, ‘কিং’ নিয়ে জল্পনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



মান্নাতে জন্মদিনে শাহরুখের চমক, ‘কিং’ নিয়ে জল্পনা

শাহরুখ খানের জন্মদিনে এবার মান্নাতের সামনে আগের মতো ভক্তদের সমাগম ও উদযাপন না হওয়ার ইঙ্গিত দিয়েছে তার টিম। এর মধ্যেই বাড়িটির দেয়ালে বিশাল স্ক্রিনের মতো কাঠামো ঘিরে ‘কিং’ সিনেমার বিশেষ ঝলক দেখানোর গুঞ্জন ছড়িয়েছে।

বিনোদন

বিনোদন ডেস্ক


বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার প্রাসাদোপম বাড়ি ‘মান্নাতের’ সামনে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখতে প্রতি বছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে হাজির হন হাজারো অনুরাগী। হাতে ফুল, কেক ও প্ল্যাকার্ড নিয়ে শাহরুখের অপেক্ষায় থাকেন তারা। তবে এবার জন্মদিনে মান্নাতের সামনে চেনা সেই আয়োজন দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই বাড়িটির দেয়ালে বিশাল স্ক্রিনের মতো কাঠামো ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

আগামী ২ নভেম্বর ৬১ বছরে পা দেবেন শাহরুখ। জন্মদিনকে ঘিরে ভক্তদের মধ্যে যখন নানা আয়োজনের প্রস্তুতি চলছে, তখনই তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ছড়িয়েছে বিশেষ চমকের গুঞ্জন। শোনা যাচ্ছে, জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ কোনো উপহার দিতে পারেন অভিনেতা।

শাহরুখের জন্মদিনকে ভক্তরা ‘এসআরকে ডে’ হিসেবে উদযাপন করেন। তবে এবার অভিনেতার টিমের পক্ষ থেকে বিভিন্ন ফ্যান ক্লাবকে জানানো হয়েছে, এ বছর আগের মতো এসআরকে ডে উদযাপন করা হবে না। একইসঙ্গে ভক্তদের হতাশ না হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। আর এতেই তৈরি হয়েছে নতুন কৌতূহল।

বলিউডে গুঞ্জন, জন্মদিনে মান্নাতে উপস্থিত হয়ে ভক্তদের দেখা না দিলেও নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বিশেষ চমক দিতে পারেন শাহরুখ। সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দের একের পর এক রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট এবং প্রথম গান প্রকাশের ইঙ্গিত সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

এদিকে মান্নাতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় বর্তমানে পরিবার নিয়ে পালি হিলের একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন শাহরুখ। ফলে জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তার পরিচিত ভঙ্গিতে হাত নাড়ার দৃশ্য দেখা যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

তবে সম্প্রতি মান্নাতের কয়েকটি ছবি প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাড়িটির সামনের অংশে দেখা গেছে বিশাল স্ক্রিনের মতো একটি কাঠামো। সেটি দেখেই শাহরুখভক্তদের একাংশের ধারণা, জন্মদিন উপলক্ষে মান্নাতের দেয়ালে দেখানো হতে পারে ‘কিং’ সিনেমার বিশেষ কোনো ঝলক।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা কিংবা শাহরুখের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সিনেমাটির টিজার, গান কিংবা বিশেষ কোনো ভিডিও মান্নাতে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে

www.bdtimes24.com |
bdtimes24