1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

১ হাজার প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহনে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


প্রায় ১ হাজার প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহনে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। আগামী ২৮-২৯ ডিসেম্বর এই দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হবে এই ওয়ার্ল্ড সামিট যার মূল লক্ষ্য প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগানো।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদার করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তির নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’।

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকদের অংশগ্রহণের কথা রয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে সামিটের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহীদুজ্জামান টরিক মূল বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির ও রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান।

আয়োজকদের প্রত্যাশা, এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬ কেবল একটি সম্মেলন নয়; বরং প্রবাসী ও দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শাহীদুজ্জামান টরিক বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এই সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর উদ্দেশ্যেই এনআরবি ওয়ার্ল্ড কাজ করে যাচ্ছে।’

তিনি জানান, ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে যাত্রা শুরু করে এনআরবি ওয়ার্ল্ড। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে সংগঠনটির নেটওয়ার্ক বিস্তৃত। এবারের সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ সম্মেলনে ব্যবসা ও বিনিয়োগ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি, টেকসই উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল হেলথ সামিট ২০২৬’। যেখানে স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশি ও দেশের উদ্যোক্তাদের মধ্যে কার্যকর ব্যবসায়িক সংযোগ তৈরি করা। এ লক্ষ্যে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং, বিনিয়োগ আলোচনা এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করার বিশেষ উদ্যোগ রাখা হয়েছে। এছাড়া প্রবাসী নারীদের নেতৃত্ব ও অবদান নিয়েও থাকবে বিশেষ আলোচনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

শ্রম অসন্তোষে ৫২৯ কারখানা বন্ধ, কাজে যোগ দেননি প্রায় ১০ লাখ শ্রমিক

www.bdtimes24.com |
bdtimes24