1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

মৌলভীবাজারে সাবেক সংসদ সদস্য শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।

তবে মামলায় নিজেকে আসামি করায় হতবাক দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে এম এম শাহীন লিখেছেন, ‘আমাকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা হল। অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটেছে ২৮ ডিসেম্বর ২০১৮, সন্ধ্যা ৭টায়। আট বছর পর হঠাৎ এই মামলা! আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক!’

এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানার চেয়ারম্যান হিসেবে রয়েছেন এম এম শাহীন। মনিরুল ইসলাম, মৌলভীবাজার



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews