যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ফ্লাইট বিপর্যয়: পরিস্থিতি স্বাভাবিক হবে রোববার
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় স্মরণকালের ভয়াবহ ফ্লাইট বিপর্যয়ের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন……..
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় স্মরণকালের ভয়াবহ ফ্লাইট বিপর্যয়ের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রোববার গভীর রাতের আগে বিমান চলাচলের সূচি পুরোপুরি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।
‘নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির’ কারণে গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় পাঁচ ঘণ্টা সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় এফএএ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) সন্ত্রাসী হামলার পর দেশটিতে এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী ফ্লাইট বন্ধের ঘটনা।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবারের ওই বিপর্যয়ের রেশ রয়ে গেছে সপ্তাহজুড়েই। শুক্রবার সারা দিনে প্রায় ৯ হাজার ২০০ ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৫০০টি বিলম্বিত হয়। শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত আরও ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল ও আট হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। এমনকি রোববারের জন্যও এরই মধ্যে ৮৭৫টি ফ্লাইট বাতিলের কথা জানানো হয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, মূলত এফএএ-এর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এলথ্রিহ্যারিস’-এর একটি নতুন রাউটার বসানোর ত্রুটি থেকেই এই বিশাল বিপর্যয়ের সূচনা। তিনি বলেন, “এটি এলথ্রিহ্যারিসের কর্মীদের অদক্ষতা নাকি রাউটার বসানোর ভুল ছিল, অথবা রাউটারটিই ত্রুটিপূর্ণ ছিল কি না তা আমরা খতিয়ে দেখছি। আসল ত্রুটি কোথায় ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এফএএ-এর নিরাপত্তা কর্মীদের সংগঠন 'প্রফেশনাল অ্যাভিয়েশন সেফটি স্পেশালিস্টস (পাস)' জানিয়েছে, শুক্রবার আপডেট করা মাত্র দুটি রাউটারের কারণে দেশজুড়ে এই অচলাবস্থা তৈরি হয়। রাউটার দুটি আরকানসাস ও টেক্সাসে অবস্থিত বলে ধারণা করা হচ্ছে। তবে এই আপগ্রেডের কাজে তাদের সংগঠনের কোনো টেকনিশিয়ান জড়িত ছিলেন না বলে দাবি করেছে পাস। অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এফএএ-এর তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।
ফ্লাইট বিপর্যয়ের পরপরই কোনো সাইবার হামলার ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ জরুরি বৈঠক ডাকা হয় এবং কেন্দ্রীয় সংস্থাগুলো সাইবার হামলার বিষয়টি খতিয়ে দেখে। তবে পরে নিশ্চিত হওয়া যায় যে এটি প্রযুক্তিগত ত্রুটি।
এফএএ-এর প্রধান ব্রায়ান বেডফোর্ড যাত্রীদের এই চরম ভোগান্তির জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, সিস্টেমটি এখন সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং রোববার রাতের মধ্যেই বিমান চলাচলের জট অনেকাংশে কেটে যাবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

