1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

রাজউকের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো অবৈধ স্থাপনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


রাজধানীতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় কয়েকটি ভবনের নিয়মবহির্ভূতভাবে নির্মিত অংশ ভেঙে ফেলার পাশাপাশি তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর মতিঝিল, ওয়ারীর স্বামীবাগ ও গোপীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান।

তিনি জানান, অভিযানে মোট পাঁচটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে স্বামীবাগ এলাকার একটি ভবনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি ভবনের আংশিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

অভিযানে রাজউকের অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার তন্ময় দেবনাথ ও মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মো. সেলিম বকাউল ও মো. ফজলুল হক এবং ইমারত পরিদর্শক ডেভিড চাকমা উপস্থিত ছিলেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews