রাজধানীতে দুই ভবঘুরের লাশ উদ্ধার
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক পুরুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুজনের মরদেহ উদ্ধারের পর পুলিশ ও স্বজনরা জানিয়েছে, তারা ভবঘুরে প্রকৃতির ছিলেন।
এর মধ্যে ৫০ বছর বয়সি পারভেজ আহমেদ পলাশের বাড়ি চাঁদপুরে। আর ষাটোর্ধ্ব নারীর পরিচয় মেলেনি।
ঢাকা মেডিকেল এলাকায় লাশ উদ্ধারের ঘটনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শিরোনাম হয়; বেশিরভাগ ঘটনায় পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তিরা ‘ভবঘুরে প্রকৃতির’।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ বলেন, সোমবার সকালে নতুন ভবনের তৃতীয় তলার লিফটের পাশে পলাশকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বোনজামাই মো. আব্দুল খালেক বলেন, পলাশ দীর্ঘদিন ধরে ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন। একবার ‘ব্রেইন স্ট্রোকও’ করেছিলেন। নিজের বাড়িতে থাকতেন না, বেশিরভাগ সময় বাইরে বা বিভিন্ন মাজারের আশপাশে ঘুরে বেড়াতেন এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে ঘুমাতেন।
পলাশের বাবা-মা ও ভাই আগেই মারা গেছেন। বর্তমানে তার পরিবারে শুধু এক বোন বেঁচে আছেন। পলাশের কাছে পাওয়া মোবাইল ফোন ও কিছু টাকা পাওয়া যায়। সেই মোবাইল ফোনের মাধ্যমেই তার বোন জামাই খালেকের সঙ্গে যোগাযোগ করা হয়।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে শাহবাগ থানার এসআই মাহফুজা আক্তার বলেন, তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। পথচারীরা দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।
বিকালের দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মাহফুজা আক্তার বলেন, ওই নারীও ‘ভবঘুরে প্রকৃতির’ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘অসুস্থতাজনিত কারণেই’ তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ দুটি এ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

