1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগ

বাংলাদেশ

প্রতিনিধি


রাজশাহীর পবা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিও ছোড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এই হামলা চালানো হয়।

এ সময় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েকটি ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ও তিনটি গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন কর্মীরা। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এর আগের রাতেও সেখানে হামলার চেষ্টা হয়েছিল বলে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

পরপর দুই দিন একই উপকেন্দ্রে হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রের কার্যালয়ে ঢুকে পেট্রল–জাতীয় পদার্থভর্তি বোতল ছুড়ে মারে। এতে তিনটি বোতল বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ ছাড়া চারটি অবিস্ফোরিত বোতল ঘটনাস্থলে পড়ে ছিল। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে চলে যায়। হামলার পর উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক সপ্তর্ষি পাল আজ সকালে  বলেন, ‘উপকেন্দ্র চালু আছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তরা ককটেল–জাতীয় কিছু বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। আমাদের নিজস্ব পর্যাপ্ত লোকবল থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। পরে রাতেই বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করা হয়।’

এর আগের রাতেও একই উপকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানান সপ্তর্ষি পাল। তিনি বলেন, ‘আগের দিন রাতেও এমন একটি ঘটনা ঘটেছিল। সে বিষয়ে পুলিশে অভিযোগ দেওয়া হয়েছে। তবে গত রাতে গুলি ছোড়ার কোনো তথ্য আমাদের জানা নেই। এটা শুনেছি।’

এদিকে পরপর দুই দিনের হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপকেন্দ্রের কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মী বলেন, পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাঁরা নিরাপদ বোধ করছেন না।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মুখ আটকানো অবস্থায় দুটি বোতলে পেট্রল–জাতীয় পদার্থ ও একটি পলিথিনে অল্প পরিমাণ কাপড় কাচার ব্লিচিং পাউডার উদ্ধার করেছে। এ ছাড়া আরও দুটি প্লাস্টিকের বোতল পোড়া অবস্থায় পাওয়া গেছে। সেগুলোতে পেট্রল–জাতীয় কিছু ছিল বলে ধারণা করা হচ্ছে। দূর থেকে আগুন ধরিয়ে এগুলো ছুড়ে মারা হয়েছিল।

গুলিবর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে গুলি ছোড়ার কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এর আগের রাতেও সেখানে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল। সে ঘটনায় একটি মামলা হয়েছে। সর্বশেষ এ ঘটনাতেও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews