1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


রাত ১২টার পর সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ নভেম্বর থেকে প্রতিদিন নির্ধারিত সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews