রামপুরায় আবার ইন্টারনেট অফিসে গুলি
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে আবার গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিলের রামপুরা অংশে ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এক দল লোক ওই কার্যালয়ে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে।
সেদিন ওই কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করা হয়।
আবারও একই এলাকায় আরেকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটল।
এর আগে গত ৯ জুন রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়।
আইএসপিগুলোর কার্যালয়ে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গত ১৪ জুন ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)। সেখানে মোহাম্মদপুর, বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

