1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, কী আছে মিয়ানমারের ভাগ্যে?

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, কী আছে মিয়ানমারের ভাগ্যে?

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় আজ ঘোষণা করবেন নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এই রায় ঘোষণা………

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় আজ ঘোষণা করবেন নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এই রায় ঘোষণা করা হবে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা এই মামলার সাত বছর পর এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নৃশংস অভিযানের নয় বছরের বেশি সময় পর চূড়ান্ত রায় আসছে। আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

২০১৭ সালের আগস্টে বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে উত্তর রাখাইনে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানে হত্যা, ব্যাপক ধর্ষণ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার মুখে অন্তত ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। 

জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ফৌজদারি আদালতের মতো আইসিজে কোনো ব্যক্তির বিচার করে না; বরং রাষ্ট্র হিসেবে মিয়ানমার গণহত্যার জন্য দায়ী কি না এবং দায়ী হলে প্রতিকার হিসেবে দেশটিকে কী করতে হবে, তা নির্ধারণ করবেন এই আদালত।

মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক শতাব্দী ধরে বসবাস করা মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে রাষ্ট্রহীন করা হয়। ২০১৭ সালের ঢলের পর বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে কক্সবাজারের শিবিরগুলোতে বসবাস করছেন। আন্তর্জাতিক চাপের মুখে প্রত্যাবাসন চুক্তি হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও ফিরে যাননি। উল্টো ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনসহ বিভিন্ন দেশের বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় শিবিরগুলোতে মানবিক সংকট তীব্র হয়েছে। 

অন্যদিকে, মিয়ানমারে এখনো রয়ে যাওয়া প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আরও চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন। রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ রয়েছে, আবার মিয়ানমারের জান্তা বাহিনীও রোহিঙ্গা পুরুষদের জোরপূর্বক যুদ্ধে নিয়োগ দিচ্ছে। নিরুপায় হয়ে প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা সমুদ্রপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাড়ি জমাচ্ছেন। ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, ২০২২ সাল থেকে সমুদ্রে ৩ হাজার ১৩৫ জন রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছেন, যার মধ্যে ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন ৯০০ জন।

মামলায় গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে হত্যা, যৌন সহিংসতা ও বসবাসের অযোগ্য পরিস্থিতি তৈরি করেছিল। হামলার ভয়াবহতা, বিদ্বেষমূলক বক্তব্যে সরকারের নীরবতা ও তদন্ত না করা থেকেই গণহত্যার উদ্দেশ্য স্পষ্ট হয়। গাম্বিয়া দায়ীদের বিচার, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, সম্পত্তি ফেরত, রোহিঙ্গা পরিচয়ের স্বীকৃতি এবং ক্ষতিপূরণ দাবি করেছে। 

অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, আরসার সশস্ত্র হামলার জবাবেই তারা বৈধ সামরিক অভিযান চালিয়েছিল। গণহত্যার উদ্দেশ্য প্রমাণে গাম্বিয়া ব্যর্থ হয়েছে দাবি করে মিয়ানমার ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে গাম্বিয়ার এখতিয়ার নিয়েও আপত্তি তুলেছে।

আইসিজের রায় মেনে চলতে মিয়ানমার আইনগতভাবে বাধ্য হলেও তা কার্যকর করার মতো নিজস্ব কোনো বলপ্রয়োগকারী সংস্থা আদালতের নেই। মিয়ানমার রায় উপেক্ষা করলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া অতীতে মিয়ানমারকে সুরক্ষা দিয়েছে এবং তারা ভিটো ক্ষমতা প্রয়োগ করে যেকোনো পদক্ষেপ আটকে দিতে পারে। তবুও এই রায় মিয়ানমারের ওপর বড় ধরনের আন্তর্জাতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে।

আন্তর্জাতিক বিচার আদালতে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করার নজির খুবই বিরল। ২০০৭ সালে বসনিয়া গণহত্যা মামলায় আইসিজে সার্বিয়াকে সরাসরি গণহত্যার জন্য দায়ী না করলেও স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় দিয়েছিল। মিয়ানমারের মামলায় আদালত গণহত্যা প্রমাণের কঠোর আইনি মানদণ্ড কীভাবে প্রয়োগ করেন, তা বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ, বর্তমানে আইসিজেতে বিচারাধীন ইউক্রেন বনাম রাশিয়া, দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল (গাজা যুদ্ধ), নিকারাগুয়া বনাম জার্মানি এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বনাম রুয়ান্ডার গণহত্যা মামলাগুলোর ওপরও এই রায়ের বড় প্রভাব পড়তে পারে। 

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews