1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার বহুল প্রতীক্ষিত রায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় এক উন্মুক্ত অধিবেশনে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায়ের সারসংক্ষেপ পাঠ করবেন।

২০১৯ সালের ১১ নভেম্বর ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার শামিল। এ জন্য আন্তর্জাতিক আইনের অধীনে মিয়ানমার রাষ্ট্রকে দায় বহন করতে হবে।

ওই সামরিক অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে গণহত্যা কনভেনশনের অধীনে দায় স্বীকার, আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে একই ধরনের লঙ্ঘন না করার নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে।

মিয়ানমার অবশ্য রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল সন্ত্রাসবিরোধী অভিযান। অন্যদিকে, জাতিসংঘের বিভিন্ন তদন্তে ওই অভিযানে হত্যা, ধর্ষণ ও গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উঠে এসেছে।

২০২২ সালের ২২ জুলাই আইসিজে রায় দেয়, গাম্বিয়ার করা মামলাটি শুনতে আদালতের এখতিয়ার রয়েছে এবং মামলাটি গ্রহণযোগ্য। এরপর মামলার মূল বিচারিক কার্যক্রম এগিয়ে যায়। কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড—মোট ১১টি রাষ্ট্র মামলায় হস্তক্ষেপের ঘোষণা দেয়। 

বৃহস্পতিবারের রায়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। গণহত্যা কনভেনশন নিয়ে এক দশকেরও বেশি সময় পর আইসিজির প্রথম গুরুত্বপূর্ণ মূল বিচারিক রায় হতে যাচ্ছে এটি। রোহিঙ্গাদের দীর্ঘদিনের বিচার ও জবাবদিহির দাবির ক্ষেত্রেও রায়টি তাৎপর্যপূর্ণ।

তবে আইসিজে রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের অধীনে দায় নির্ধারণ করে; ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার করে না। আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews